শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ে আবারো আদালত ঘেরাও, মূল ফটকে তালা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২২১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
adalot

পঞ্চগড়ে আবারো আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা । এসময় মূল ফটকে তালা লাগিয়ে দিলে আদালত চত্বরে আটকা পরে বিচারক-আইনজীবীসহ সেবা প্রার্থিরা ।

নিয়োগবাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। এসব দাবিতে আদালত ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। একসাথে দুপুর আড়াইটার পর বিক্ষোভকারীরা আদালতের প্রবেশের মূল ফটকে তালা ঝুলিয়ে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনও আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন।

বক্তারা বলেন, সন্ধ্যার মধ্যে অভিযুক্ত বিচারকদের অপসারণ না করলে কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com