$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৭৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৫:০১ অপরাহ্ন
play

“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভাধীন কাঠিয়া আমতলা যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ৮ দলীয় নক আউট আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আমতলা গণমুখী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামু,সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,গণমুখী যুব সংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি,বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হোসেন রিপন, মোঃ সাইফুল ইসলাম, কাজী রাসিউল করিম রোমন,টুর্নামেন্ট কমিটির আহবায়ক শেখ শাহাদাত মাহমুদ, সদস্য সচিব মোঃ মোস্তফা ফারহাদ। সম্পূর্ণ খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত আছেন মোঃ শহীদ হাসান এবং স্কোরার ইমরুল কায়েস।

ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মাসুম বিল্লাহ শাহীন বলেন, রাষ্ট্র সংস্কারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেও ক্রীড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিগত ১৭ বছর দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গণ ধ্বংস করা হয়েছে। কোচিং থেকে শুরু করে ক্রীড়াঙ্গণের সব ধরনের কার্যক্রম ছিল স্থবির। আগামী দিনে বিএনপি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com