সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পৌর ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৫১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
bnp--sat

সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য মান্না মেহেদী বাপ্পীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদুল হক মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু,সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান।

এসময় উপস্থিত ছিলেন,পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাগর খান,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর মিলন,সদস্য সচিব নাছির উদ্দীন, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পলাশ,৫নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল মাজেদ,জেলা ছাত্রদলের সদ্য দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ,১নং ওয়ার্ডের সাবেক বিএনপির সহ সভাপতি মান্নান,সদস্য মিজানুর রহমান,৯নং ওয়ার্ডের বিএনপির সদস্য এস এম তুহিন, কাজী, মিয়ারাজ,তরিকুল ইসলাম,জাহাঙ্গীর,পলাশ,মহিত,জামশেদ খান,
সহ আরো অনেকে।

এসময় বক্তরা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের,৩১ দফা দিয়েছে সেটা বাস্তবায়ন হলে দেশের উন্নতি হবে।বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করবে। বিএনপি নেতা-কর্মীদের গ্রামে, শহরে প্রতিটি ঘরে ঘরে মা-বোনের কাছে যেতে হবে কারণ দিনের শেষে তাদেরই পাশে থাকতে হবে। আগামী নির্বাচন যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আমাদের একযোগে কাজ করতে হবে।

বক্তরা আরো বলেন,৫ আগস্টের আগে স্বৈরাচারী সরকারকে হটাতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন করেছিল বিএনপি, এবং সরকার পরাজিত হতে বাধ্য হয়েছিল। এখন দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু হয়েছে।
নিজেকে ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুত করতে হবে, এবং কঠিন কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com