শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

অবশেষে “সাংবাদিক হামলা মামলার” আসামি রমজান কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২০৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
ramjan

সাতক্ষীরা তালায় সেই বহুল আলোচিত ও সমালোচিত সন্ত্রাসী রমজান অবশেষে কারাগারে । জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম বাবলা ।

এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করেন। একইসাথে তাকে জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন। প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে, মেয়ের জন্ম নিবন্ধন করার নিমিত্তে সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাংবাদিক আতাউর রহমান সেখানে পৌছায়।

একইসাথে ঐ সময় ইউনিয়ন পরিষদের ২য় তলায় নিজ ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজান আলী সরদার সাংবাদিক আক্তারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। সাংবাদিক আক্তারুল ইসলামকে বাঁচাতে সহকর্মী আতাউর রহমান এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে।

একপর্যায় তার কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণের আংটি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের এলোপাতাড়ি আঘাতে জখম প্রাপ্ত আক্তারুল ইসলাম ও আতাউর রহমান কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় গত ১৯-১২-২৪ তারিখ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। তালা থানার মামলা নং ০৮। সন্ত্রাসী রমজান আলী সরদার (৩২) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এদিকে, তালা থানায় মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীরা প্রায় ২২ দিন যাবত গাঢাকা দেয়।

এরপর সন্ত্রাসী রমজান আটক না হওয়ায় সাংবাদিক মহলে তুমুল নিন্দার ঝড় ওঠে। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি ও বিবৃতির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে সন্ত্রাসী রমজান আলী সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com