সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরায় এমআরবি ইটভাটার মালিকের ৫ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২১৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
jorimana

পরিবেশের কোন ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় সাতক্ষীরার এমআরবি ইটভাটার মালিক মিজানুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের অদূরে বাইপাস সড়কের কাশেমপুর এলাকার এমআরবি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে এসময় নেতৃত্ব দেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, সাতক্ষীরার কাশেমপুর এলাকার এমআরবি ইটভাটা মালিকের পরিবেশের কোন ছাড়পত্র নেই। একইসাথে তার কোন লাইসেন্সও নেই, অথচ সেখানে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসময় ইটভাটার মালিক মিজানুর রহমান কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে তার ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
তিনি আরো জানান, বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত তার ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com