• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরা আহছানিয়া মিশনে দুর্নীতির প্রতিবাদ সমাবেশ, অবৈধ কমিটির অপসারণের দাবি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ১৮৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
sat-29

সাতক্ষীরা আহছানিয়া মিশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) শহীদ নাজমুল সরণি আহছানিয়া মিশন ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ী, মিশনের মুসুল্লী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে সভাপতিত্ব করেন মিশনের প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক। বক্তব্য দেন নাগরিক কমিটির প্রতিনিধি আলীনুর খান বাবুল, মোঃ কামরুজ্জামান রাসেল, আব্দুর রব ওয়ার্সি, মিশন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনসহ অনেকে।

প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্সি বলেন, আহছানিয়া মিশনের পবিত্র উদ্দেশ্য ছিল স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটির দুর্নীতির কারণে সেই উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতিমখানা বন্ধ এবং মাদ্রাসার কার্যক্রম বন্ধের ষড়যন্ত্র প্রমাণ করে তারা জনসেবার বিপরীতে অবস্থান নিয়েছে। তাদের আয়ের কোনো সঠিক হিসাব নেই, বরাদ্দ এবং সদস্যপদ গ্রহণে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে এই কমিটিকে অপসারণ করা।

মিশন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন জানান, খুলনা বিভাগে আমাদের মাদ্রাসা দ্বিতীয় স্থান অর্জন করেছে। অথচ এতিমখানা বন্ধ করে শিশুদের তাড়ানোর ষড়যন্ত্র চলছে। মাদ্রাসার এমপিও বাতিলের চেষ্টাও চলছে। মিশনের সেবামূলক কার্যক্রমে বাধা দেওয়া বন্ধ করতে হবে এবং একটি স্বচ্ছ কমিটি গঠন করতে হবে।

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল বলেন, আহছানিয়া মিশন দুর্নীতি প্রকাশ্যে এসেছে। দোকান বরাদ্দ, সদস্যপদ গ্রহণ এবং নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে।

ইমাম সাহেবের বেতন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা, যা অত্যন্ত অসম্মানজনক। মিশনের প্রকৃত উদ্দেশ্য ফিরিয়ে আনতে দ্রুত আয়ের অডিট এবং দুর্নীতিবাজ কমিটির অপসারণ প্রয়োজন।

বক্তারা অবৈধ কমিটির অপসারণ, আয়ের নিরীক্ষা, সদস্যপদ পুনর্বহাল এবং মাদ্রাসা ও এতিমখানার সুষ্ঠু পরিচালনার দাবি জানান। তারা আহ্বান জানান, মিশনের স্বচ্ছতা ও সেবামূলক কার্যক্রম বজায় রাখতে প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সমাবেশে আহছানিয়া মিশনের আয়ের সঠিক অডিট, দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং গোপন সদস্য নির্বাচনের পরিবর্তে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর কমিটি গঠনের জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/