সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই – মির্জা আলমগীর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২২২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন
rongpur bnp

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই। ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।

আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা আমাদের একটি সুযোগ করে দিয়েছে আমরা সেটা নষ্ট করতে চাই না।”

রবিবার (২২ ডিসেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে “সবার আগে বাংলাদেশ” সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা কাউকে ঘুষ দিবেন না। আমরা ঘুষ মুক্ত দেশ করতে চাই। কেউ ঘুষ চাইলে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। তারেক জিয়ার স্বপ্ন ঘুষ মুক্ত বাংলাদেশ।
অন্যায়কে প্রশ্রয় দিবেন না। অন্যায় করবেন না। ফ্যাসিস্ট সরকার আমাদের উপর নির্যাতন জুলুম করেছে। আমরা সে পথে না হেঁটে, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি র সাংগঠনিক আসাদুল হাবিব দুলু, ইন্জিনিয়ার ইসরাক হোসেন,

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম,

সাকোয়া ইউনিয়ন বিএনপি র সভাপতি মো. মোজাফর রহমান, সাকোয়া ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com