• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সালমানকে প্রাণনাশের হুমকি, সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

বিনোদন ডেস্কঃ / ৫২৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
salman

ক’দিন আগে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন ফের নতুন হুমকি পেলেন অভিনেতা। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে একটি ফোন কলের মাধ্যমে তিনি এই হুমকি পান। অবশেষে দিল্লির নয়ডা থেকে ওই সন্দেহভাজন ২০ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সালমানের মতো একই ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিকও। তিনিও ছিলেন টার্গেটে।

সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অস্ত্রদাতার আত্মহত্যাসালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অস্ত্রদাতার আত্মহত্যা
এদিকে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিশান জানিয়েছিলেন, তাঁর বাবার হত্যাকাণ্ডের পর থেকে গভীরভাবে চিন্তিত অভিনেতা। পরিস্থিতি তাঁদের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে।

সালমানকে নতুন করে হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গুলফান খান, যিনি নয়ডার বাসিন্দা। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

অন্যদিকে, সালমান এখনও লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে চলমান হুমকির প্রতিক্রিয়া জানাননি, যা তাদের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বময় অধ্যায়। ১৯৯৮ সালে রাজস্থানে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় অভিনেতার শত্রু বনে যায় বিষ্ণোই সম্প্রদায়।

ক্যাটরিনা যেন বিয়ে করেন সালমানকে, আপ্রাণ চেষ্টা করেছিলেন আমির!ক্যাটরিনা যেন বিয়ে করেন সালমানকে, আপ্রাণ চেষ্টা করেছিলেন আমির!
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুম্বাইতে আততায়ীর গুলিতে মারা যান বাবা সিদ্দিক। পরে এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং এবং তারা সালমান খানের সঙ্গে সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে। এরপরই সালমানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/