$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

মারা গেলেন ‘টাইটানিক’ সিনেমার সেই ক্যাপ্টেন

বিনোদন ডেস্কঃ / ২৯১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৮ মে, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
banard

হলিউডের প্রবীণ অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। যিনি অস্কারজয়ী বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এ ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। এছাড়া পরবর্তীতে ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমায় অভিনয় করেও বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন।

বিবিসির খবর বলছেম রবিবার ভোরে মারা গেছেন অভিনেতা বার্নার্ড হিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর সময় তার পাশে ছিলেন বাগদত্তা অ্যালিসন এবং ছেলে গ্যাব্রিয়েল। যদিও বার্নার্ডের মৃত্যুর কারণ জানা যায়নি।

বিখ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছে গোটা হলিউড। এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, ‘তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যিই অন্য রকম ছিল। শান্তিতে থাকুন বেনি।’

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী বার্নার্ড হিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ এবং

পরবর্তীতে ‘লর্ড অব দ্য রিংস’ ছাড়াও ‘গান্ধী’, ‘শার্লি ভ্যালেন্টাইন’ এবং ‘দ্য স্করপিয়ন কিং’-এ অভিনয় করেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

সবশেষ বিবিসি প্রযোজিত ‘দ্য রেসপন্ডার’ নামের একটি নাটকের মাধ্যমে টিভি পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। কাকতালীয়ভাবে নাটকটির সম্প্রচার শুরু হয়েছে রবিবার তার মৃত্যুর দিন থেকে। নাটকটিতে

আরেক খ্যাতিমান অভিনেতা মার্টিন ফ্রিম্যানও অভিনয় করেছেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com