• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে, দাবি মাসুদ সাঈদীর

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৭১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
saidi

সাঈদী ফাইন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, কোরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে পরিকল্পিতভাবে আমার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে। মাহফিলে আপনারা আমার বাবার কথা শুনতে চেয়েছিলেন, কিন্তু খুনি সরকার তা হতে দেয়নি। আমি শুধু তার প্রতিচ্ছবি হিসেবে সাতক্ষীরার এ ময়দানে এসেছি।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা ইটাগাছা সমাজকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থপনায় দুই দিনব্যাপী ৮ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রথম দিনে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৩ সালে তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর মিথ্যা মামলার রায় দিয়েছিল। সেই প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল তখন শেখ হাসিনার নির্দেশে গুলি করে ৩শ মানুষকে হত্যা করেছে। শাপলা চত্বরে ৫ মে এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ একত্রিত হয়েছিলেন নাস্তিকদের বিচারের দাবিতে; তখন হাসিনা রাতের আঁধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছিল। শেখ হাসিনার হাত লাখো মানুষের রক্তে রঞ্জিত। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।

সাবেক কাউন্সিলর আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার। মাহফিলে প্রধান বক্তার আলোচনা রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফয়জুল হক। মাহফিলে মাওলানা আহম্মদ আলী, সাতক্ষীরা শিবিরের সভাপতি আল মামুন, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির ফখরুল হাসান লাভলু, স্থানীয় জামায়াতের সভাপতি, ব্যবসায়ী আবুল কাশেমসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।

তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে ঢাকা মহনগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/