বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পথশিশুদের নিয়ে জিৎ-র ছেলের পূজা উদযাপন

বিনোদন ডেস্কঃ / ৩৯২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন
jeet

এবার দুর্গাপূজায় অনন্য নিদর্শন রাখলেন ওপার বাংলার তারকা জিৎ। দেখা গেল, পথশিশুদের সঙ্গে খেলতে ব্যস্ত অভিনেতার ছেলে রোনভ। তার দৃশ্য ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা।

সপ্তমীর দিন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, পথশিশুদের মাঝে জিতের পুত্র রোনভ। খুদেকে দেখে তারা আপ্লুত। রোনভও নিজের মতো করে তাদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পথশিশুদের পাত পেড়ে খাওয়ানো হচ্ছে। নেপথ্যে রয়েছে বাড়ির একটি মন্দির। সেখানে শোভা পাচ্ছে সন্তোষী মা, গণেশ-সহ একাধিক ঠাকুর।

প্রত্যেক বছর জিতের বাড়িতে নবরাত্রির পূজা হয়। সে উপলক্ষ্যে পথশিশুদের খাওয়ানোর মধ্য দিয়ে এক মহান কাজ করেন অভিনেতা। নবরাত্রি উদ্‌যাপনে অংশ নেন পরিবারের সকলেই। ঘনিষ্ঠ সূত্রে খবর, পথশিশুদের সঙ্গেই ছেলেকে কিছুটা সময় কাটাতে দিয়েছেন জিৎ। ভিডিওর শেষে অভিনেতাকেও এক ঝলক দেখা গেছে।

জিতের মানবিকতার নিদর্শন অনুরাগীদের মন জয় করে নিয়েছে। অনেকেই ওই ভিডিওতে রোনভের প্রশংসা করেছেন। একই সঙ্গে অভিনেতাকে পূজার শুভেচ্ছাও জানিয়েছেন। একাংশের মতে, অল্প বয়স থেকেই জিৎ তার সন্তানকে অন্যভাবে বড় করে তুলতে চাইছেন। এক অনুরাগী লিখেছেন, ‘পুজোর সময়ে আপনি খুব ভাল কাজ করছেন।’

গত বছর অক্টোবর মাসেই রোনভের জন্ম হয়। তারপর গত জুন মাসে প্রথম ছেলের ছবি প্রকাশ্যে আনেন জিৎ। সেই ছবিতে জিৎ ছাড়াও তার স্ত্রী মোহনা এবং কন্যা নভন্যাকেও দেখা যয়। উল্লেখ্য, মেয়ের জন্মের ১১ বছর পর দ্বিতীয় বার বাবা হন জিৎ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com