শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

এক দফা দাবিতে সাতক্ষীরায় নার্সদের কর্মবিরতি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ১৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
sat-nars

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সাতক্ষীরায় সকাল ৯ থেকে দুপুর ১ পর্যন্ত কর্মবিরতি করেন নার্সরা।

নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে গেটের সামনে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলো জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। সেসব ওয়ার্ডে নার্সরা দায়িত্ব পালন করছেন।

কর্মবিরতি নার্স বক্তব্য রাখেন, নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী,সদর হাসপাতালে নার্সিং সুপারভাইজার শেফালী সরকার,সাতক্ষীরা সদর হাসপাতালে সিনিয়র স্টাপ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাপ নার্স আফিফা তাজরিমিন,তাপোসী মন্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিন সহ আরো অনেকে।

আন্দোলনরত নার্সরা জানান,গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ থেকে দুজন নার্সিং কর্মকর্তাকে পরিচালক পদে পূর্ণ দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন আমাদের একদফা দাবির পরিপন্থি। দেশের প্রতিটি স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে। নার্সরা চলমান আন্দোলনে যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি স্থগিত ঘোষণা করে। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা আরো জানান,প্রায় এক মাস ধরে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com