বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সানন্দবাড়ীতে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

paly

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আজ সোমবার (৭ অক্টোবর) ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপ নুরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবলমাত্র শারীরিক সক্ষমতা অর্জন করেন না, বরং তাদের মানসিক শক্তি ও নেতৃত্বের গুণাবলিও বিকশিত হয়।” শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার, রিলে সাঁতার, বুক সাঁতার এবং কাবাডি খেলার আয়োজন করা হয়েছে।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
আবুল হাশেম মাস্টার, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীন, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয় এর সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব শামসুল হক, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক শহিদুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, বাবুল আক্তার প্রমূখ।

এছাড়াও চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী খেলায় চরআমখাওয়া, হাতীভাঙ্গা, পাররামরামপুর, ডাংধরা ইউনিয়ন এর সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবে।

আগামীকাল (৮ অক্টোবর) কাবাডি খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োাজক সূত্রে জানা গেছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page