$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১১ অপরাহ্ন
bikkop

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিজিপির সাংসদ নিতেশ নারায়ন রানে কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় বংশিপুরে নবী প্রেমিক তৌহিদী জনতা, সোনার মোড়ে সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশন ও মৌতলা বাসস্ট্যান্ডে হেরার জ্যোতি ইসলামি যুব সংঘ যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শত শত ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও ছাত্রদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি জিয়াউর রহমান, আব্দুল ওহাব, মাওলানা মোস্তফা কামাল, সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আলীম ফারুকী, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম, হেরার জ্যোতি ইসলামি যুব সংঘের রফিকুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে। তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদেরকে গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তরা আরো বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি।
এদিকে একই প্রতিবাদে শুক্রবার বিকালে সাতক্ষীরার ভোমরা বন্ধর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com