বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পদত্যাগে বাধ্য করানো অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে ফেরালেন সাধারণ শিক্ষার্থীরা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২৯২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
teacher

পদত্যাগে বাধ্য করানোর চারদিন পর পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া জামিলাতুন নেছা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. মফিজ উদ্দীনকে স্বপদে ফেরালেন সাধারণ শিক্ষার্থীরা ।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসাটির সাধারণ শিক্ষার্থীরা ওই অধ্যক্ষকে ফিরিয়ে আনেন। এসময় অধ্যক্ষ মফিজ উদ্দীনকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। পরে অধ্যক্ষকে তাঁর চেয়ারে বসানো হয়।

গত ২৭ আগস্ট (মঙ্গলবার) বহিরাগত একদল শিক্ষার্থী জোরপূর্বক ওই অধ্যক্ষকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে মাদরাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

অধ্যক্ষকে ফিরিয়ে আনা শিক্ষার্থীরা জানান, কিছু শিক্ষার্থী অধ্যক্ষকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। পরে আমরা (শিক্ষার্থীরা) উদ্যোগ গ্রহণ করে আমাদের স্যারকে ফিরিয়ে এনেছি।

অধ্যক্ষ মফিজ উদ্দীন বলেন, যারা আমাকে পদত্যাগে বাধ্য করেছিল তাদের প্রতি মোটেও ক্ষোভ-আক্ষেপ নেই। প্রতিষ্ঠানটি যেন ভালো করে চালাতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com