• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কটিয়াদীতে জামায়েত নেতা মেজর (অব)আখতার জামান রমজানের ছেলের উপর হামলা গ্রেফতার ১ সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস

নিউজ ডেস্কঃ / ৩৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
d.younus

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।

রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন। এর আগে গত বুধবার (৭ আগস্ট) শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ড. ইউনূসকে খালাস দেন আদালত।

শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১২ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ রোববার ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/