বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

ভারতের কাছে বিস্ময়কর হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
india

মাত্র ১৩৭ রানে ভারতকে থামিয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ঝকঝকে স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ১৬তম ওভারে যখন আউট হলেন, তখন শ্রীলঙ্কার ২ উইকেটে স্কোর ১১০ রান। জয় তাদের হাতের মুঠোয়। কিন্তু ওলটপালটন হয়ে গেলো সব তারপর থেকে। ২২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেললো তারা।

শেষ তিন বলে কোনোমতে ৫টি রান নিয়ে ম্যাচ সুপার ওভারে নেয় স্বাগতিকরা। ৮ উইকেটে করে ১৩৭ রান। সুপার ওভারে কোনও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি লঙ্কানরা। ভারতের কাছে অবিশ্বাস্য হারে হোয়াইটওয়াশ হলো তারা।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে নামে ভারত। নবম ওভারে ৪৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। রিয়ান পরাগকে নিয়ে শুবমান গিল ধাক্কাটা সামলে নেন ৫৪ রানের জুটি গড়ে। ইনিংস সেরা ৩৯ রানে গিল এবং ২৬ রানে পরাগকে ফিরিয়ে ১৬তম ওভারে জোড়া আঘাত হানেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়াশিংটন সুন্দর ১৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে স্কোরবোর্ডে কিছু রান জমা করেন। তবে প্রাথমিক দৃষ্টিতে তা যথেষ্ট ছিল না।

ভারতের ৯ ব্যাটারের মধ্যে সবচেয়ে বেশি তিন জন মাহিশ থিকশানার শিকার। দুটি উইকেট পান হাসারাঙ্গা।

সহজ লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস পঞ্চাশ ছাড়ান। নবম ওভারে ৫৮ রানের এই জুটি ভেঙে যায়। ২৬ রান করে থামেন নিসাঙ্কা। তারপর কুশল পেরেরাকে নিয়ে মেন্ডিস সহজ জয়ের পথ তৈরি করেছিলেন। ১৬তম ওভারে রবি বিষ্ণয় মেন্ডিসকে ৪৩ রানে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন। তারপর সুন্দর পরের ওভারে পরপর হাসারাঙ্গা ও চারিথ আসালাঙ্কাকে ফেরান।

তখনও পেরেরা থাকায় শ্রীলঙ্কা বিপদ আঁচ করতে পারেনি। আর ১৯তম ওভারে খলিল আহমেদ ১২ রান দিয়ে তাদের পথ সহজ করে দেন। শেষ দুই ওভারে লাগতো মাত্র ৯ রান। এই কঠিন সময়ে সূর্যকুমার যাদব বল তুলে দেন খণ্ডকালীন স্পিনার রিংকু সিংয়ের হাতে। দ্বিতীয় বলেই কুশলকে ৪৬ রানে ফিরতি ক্যাচে ফেরান এই স্পিনার। শেষ বলে রমেশ মেন্ডিসকেও গিলের ক্যাচ বানান। ওই ওভারে মাত্র ৩ রান দিয়ে দুই উইকেট নেন রিংকু।

শেষ ওভারে ৬ রান আটকানোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন সূর্যকুমার। প্রথম বল ডট দেওয়ার পরের দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ভারতীয় অধিনায়ক। অবশ্য আসিথা ফার্নান্ডো ও বিক্রমাসিংহে শেষ তিন বলে পাঁচ রান নিয়ে স্কোর সমতায় ফেরান।

তারপর সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা হতাশ করে। মাত্র ২ রান দিয়ে সুন্দর দুটি উইকেট তুলে নেন। সূর্যকুমার প্রথম বলেই চার মেরে ভারতকে জেতান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com