সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়- মশিউর রহমান বাবু

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৩২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২০ মে, ২০২৪, ৮:২৩ পূর্বাহ্ন
babu

আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে এই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে উপজেলাকে গড়ে তুলতে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু।

রবিবার (১৯ মে) রাতে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মুখে তাঁর নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় মশিউর রহমান বাবু সবার সহযোগিতা কামনা করে বলেন, আমার এই পরিকল্পনাকে এগিয়ে নিতে হলে আমাকে নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকল ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল মালেক, ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকতিয়ার রহমান ইফতী, স্থানীয় মতিয়ার রহমান সহ আরও অনেকে।

এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com