বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্কঃ / ২৪৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৮:৪১ পূর্বাহ্ন
khaleda

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। সেটি অপসারণ করতে সময় লাগবে। তাই ভর্তি করানো হয়েছে। যদিও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে, এখনও ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম সিসিইউতে আছেন। উনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনও ভর্তির বিষয়ে চূড়ান্ত হয়নি।

এর আগে (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। ৭টা ৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেন। বেগম খালেদা জিয়ার প্রেস কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে উনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।’

সর্বশেষ ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।

দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং

দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com