বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

শপিংমল বন্ধসহ যে নির্দেশনা দিলো বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ / ৪০৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:৪২ পূর্বাহ্ন
biddut

চলমান তাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এজন্য রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখাসহ বেশকিছু নির্দেশনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিদ্যুৎ বিভাগ  সোমবার (২৯ এপ্রিল) এক সার্কুলারে এসব আহ্বান জানায়। বেআইনিভাবে ইজিবাইক ও মটরচালিত রিক্সার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকার জন্যও দাবি করেছে সরকারের সংস্থাটি।

সার্কুলারে বলা হয়েছে, বিগত ১৫ বছরে বিদ্যুৎখাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও – চলমান তাবদাহ

বিদ্যুতের চাহিদা ‘অস্বাভাবিক হারে’ বেড়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে, এবং একইসাথে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহবান জানাচ্ছে।

নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা পেতে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতেও বলেছে।

বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনকারী একমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।  দেশব্যাপী বিদ্যুতের চাহিদা ১৬ হাজার ২০০ মেগাওয়াট ছিল বলে পিজিসিবি জানিয়েছে। যদিও একইসময়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১২ হাযার ৭৫৩ মেগাওয়াট। এতে ঘাটতি তৈরি হয় ৩ হাজার ৪৪৭ মেগাওয়াট।

সরকারের বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো জানিয়েছে, সরবরাহ ও চাহিদার মধ্যে এই ঘাটতির ফলে গত কয়েকদিনে ২ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে।

দেশের ৮০ শতাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সূত্রগুলো জানায়, গতকাল দুপুর ৩টায় লোডশেডিং ২ হাজার ৮০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়।

এসময় ৯ হাজার ৩১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সাড়ে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com