মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৮১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:১১ অপরাহ্ন
tran

সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে সাতক্ষীরা বিএনপি। শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ বিএনপির কার্যালয়ের সামনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করাই বিএনপির লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে. এম. দুদায়েভ মাসুদ অর্ঘ্য, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন খান হাবলু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ মিয়ারাজ আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আশরাফ হোসেন, পৌর বিএনপির নেতা আব্দুল জলিল, মাহমুদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, রোকনুজ্জামানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে ৩ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com