পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের নাগরিক ঐক্য পরিষদ সমার্থিত তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলামের এক নির্বাচনী আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭.৩০ টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড় সংলগ্ন আকবরের ধানের চাতালে এই কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য ন‚র ইসলাম
(খোকা)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য পরিষদ সমার্থিত তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তালা প্রেসক্লাবের গরীবের বন্ধু সাংবাদিক এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সিরাজুল
ইসলাম, শেখ কামরুজ্জামান,মীর আসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি সাংবাদিক এস এম নজরুল ইসলাম বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমাকে যদি আপনারা কষ্ট করে বাড়ির খেয়ে দারে দারে ভোট চেয়ে নির্বাচিত করেন তবে আমি উপজেলার চেয়ারা পাল্টে দিতে পারবো। আপনারা ঐক্য বদ্ধ ভাবে কাজ করবেন। পিপিলিকা যদি ঐক্য বদ্ধ ভাবে সারি দিয়ে কাজ করতে পারে, তবে আপনারা ঐক্যবদ্ধ ভাবে সারি বদ্ধ ভাবে কাজ করে
সফললতা অর্জন করুন। আপনারা প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করেন।আমি যতকাল বেচে থাকবো মানুষের কল্যানে কাজ করে যাব।আপনাদের পাশে আজীবন থাকার চেষ্টা করবো।
সকলের কাছে নির্বাচনী দোয়া ও সকলকে নির্বাচনী কাজ করার আহবান জানিয়ে এখানেই শেষ করছি।
https://slotbet.online/