বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২১৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:০৩ অপরাহ্ন
sat-babu

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ভাড়ুখালীর কৃতি সন্তান মো. মশিউর রহমান বাবু’র নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সদরের ভাড়ুখালী হাটখোলায় এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজ হাসান টুনু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি নুরুল হক, অবসরপ্রাপ্ত বিএডি মো. সিরাজুল ইসলাম, ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পশ্চিম মহাদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন শাহীন, ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার হোসেন ঢালী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদেরসহ ইউনিয়ন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, মশিউর রহমান বাবু একজন সাদা মনের মানুষ। সদরের মানুষ তাকে মনেপ্রাণে ভালোবাসেন।

তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সদরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বক্তারা আরও বলেন, এই ভাড়ুখালীর রাজনীতির প্রাণপুরুষ সাতক্ষীরা সদরের সাবেক এমপি হাবিবুর হবি হয়ে উঠেছিলেন জনগণের এমপি, তিনি সবসময়ই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন, মশিউর রহমান বাবু হল তারই সুযোগ্য পুত্র।

কাজেই মশিউর রহমান বাবুকে ভোট দিলে আপনারা কেউই ঠকবেন না। এসময় এলাকাবাসী দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে মশিউর রহমান বাবু’র পক্ষে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমদাদুল ইসলাম।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com