• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার গ্রেফতার

স্টাফ রিপোটারঃ / ৩৪৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
atok

দক্ষিন খুলনার ত্রাস, অস্ত্র ও মাদক ব্যবসায়ী ওজিয়ার রহমান এবং তার এক সহযোগীকে মাদকসহ গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাদের আদালতের হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গত মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের সদস্য ওজিয়ার দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক চোরাচালান করে আসছিলো। তার প্রত্যক্ষ মদদে এলাকায় গড়ে উঠেছে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান চক্র। জনপ্রতিনিধি হিসেবে বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ঘের মালিকদের কাছ থেকেও মাসোহারা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে।

এসব কর্মকাণ্ডের জেরে বিভিন্ন সময় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয় এবং এখনও চলমান। বিষয়গুলো আমলে নিয়ে অবৈধ অস্ত্র ও মাদকচক্র নির্মূলে সাতক্ষীরা জেলা সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় খুলনার সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা সদর থানার কাটিয়া এলাকা থেকে পাইকগাছার রামনগর গ্রামের ওজিয়ার রহমান এবং তার এক সহযোগীকে মাদকসহ আটক করা হয়। পরে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে আলাদা একটি মামলা করে পুলিশ। এদিকে, দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ারের গ্রেফতার খবরে এলাকার জনসাধারণ ও নিরীহ-নিপীড়িত মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, গডফাদার ওজিয়ার রহমান জনপ্রতিনিধির সাইনবোর্ড ব্যবহার করে মাদক চোরাচালান করে। বিভিন্ন সময়ে র্যাবের হাতে তিন তিনবার আটকও হন তিনি।

তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান। মামলা নং-১৫,২২/৩/২০১৪, ও সি এস নং ৯৭,১৫/৪/)২০১৪ এখনও বিচারাধীন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/