বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর লক্ষ্যে পরিদর্শন করলেন এমপি আশরাফুজ্জামান আশু

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৬২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ২:২৬ অপরাহ্ন
sat

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর লক্ষ্যে পরিদর্শন করলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

সংসদ তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের শ্রমিকদের কথা ভেবে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে বন্ধ মিলস গুলো পুনরায় চালু করবে। এ সুযোগকে কাজে লাগিয়ে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু হলে আমার সাতক্ষীরা জেলার উন্নয়নে এবং ৩ থেকে ৪ হাজার নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সবথেকে বড় শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইলমিলস। এ মিলের এর প্রতি আমার আলাদা দরোদ রয়েছে। হুসাইন মোহাম্মদ এরশাদের রাষ্ট্র পরিচালনা কালীন সময়ে আমি এ প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেছিলাম। এর সাথে আমার ভালোবাসা জড়িয়ে আছে। ইতিমধ্যে সুন্দরবন টেক্সটাইল মিলস স্কুলে প্রধানমন্ত্রীর তহবিল হতে ২০ লক্ষ টাকা স্কুলের মেরামত বাবদ প্রদান করেছি।

পরবর্তীতে এই প্রতিষ্ঠানের আরো উন্নয়নে আমি সকলকে নিয়ে কাজ করব। বুধবার ২৪ শে এপ্রিল সুন্দরবন টেক্সটাইলমিলস পরিদর্শন ও মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, দত্তর সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ হারুন উর রশীদ প্রমুখ।

এসময় সুন্দরবন টেক্সটাইল মিলের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন মিলস ইনচার্জ শফিউল বাশার, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম, সুন্দরবন, টেক্সটাইল,মিলস চালু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাগফুর রহমান,সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির দপ্তর সমন্বয়কারী শেখ শওকত আলী,শ্রমিক রেজাউল হক রেজা প্রমুখ। এর আগে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ কে গার্ড অফ অনার প্রদান করেন সুন্দরবন টেক্সটাইলমিলস কর্তৃপক্ষ। পরিদর্শন ও মতবিনিময় শেষে মিল প্রাঙ্গনে ফলস বৃক্ষরোপণ করেন অতিথি বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনোয়ার জাহিদ তপন, শেখ সাখাওয়াতুল করিম পিটুল, সহ যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক ও সংসদের একান্ত সহকারী শেখ নাঈম হোসেন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের,

সদর উপজেলা যুব সংহতির সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ বদরুজ্জামান বদু, লাবসা ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম, সুন্দরবন টেসটাইল মিলস স্কুলের প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজ সহ মিলের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com