• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান শুরু-দুদক

নিউজ ডেস্কঃ / ৩০০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
benjir

পুলিশের সাবেক আলোচিত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে দুদক তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করেছে। এ কমিটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

গতকাল ২২ এপ্রিল দুদক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

এ বিষয়ে দুদকের সচিব সাংবাদিকদের জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়ে দুদক সিদ্ধান্ত নিয়েছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরও দুদক অনুসন্ধানে এতটা সময় ক্ষেপণ করলো কেনো? আপনারা চাপে পড়েই কি অনুসদ্ধানের সিদ্ধান্ত নিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, এটা মোটেও ঠিক না। আমরা সময় ক্ষেপণ করিনি। আমাদের অফিসিয়াল প্রস্তুতি নিতে সময় নেয়া হয়েছে। ইতোমধ্যেই চিঠি ইস্যু করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রম শুরু হয়ে গেছে।
এর আগে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন।

এদিকে গত রবিবার বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায়, বেনজীর আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে অঢেল সম্পত্তি অর্জন করেছেন, যা তার আয়ের বিচারে অভাবনীয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
https://slotbet.online/