মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২৩৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৮:২৫ পূর্বাহ্ন
vot

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে র দ্বিতীয় ধাপে বোদা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক মো. ফারুক আলম টবি, রবিউল আলম সাবুল, রাসেদ প্রধান, সায়েদ জাহাঙ্গির হাসান সবুজ, আব্দুল মান্নান, হাবীব আল আমীন ফেরদৌস, রাজীব কুমার বকসী ও মহি উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মকলেছার রহমান জিল্লু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, প্রদ্যুৎ কুমার বর্মন, জীতেন্দ্র নার্থ বর্মন, হেমন্ত কুমার সেন, দেব নারায়ন রায় ও মোরছালিন বিন মমতাজ রিপন।
মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী বর্মন, সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম ও জেবুন নাহার মুক্তা।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

উপজেলা নির্বাচন অফিসার মো. তকদির আলী সরকার জানান, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com