• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ শিকারি আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
atok-sat

 

সুন্দরবনের অভয়ারণ্যে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদ সহ একজনকে আটক করেছে বনবিভাগ ।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকালে পূর্ব সুন্দরবনের বগি স্টেশন এর চরখালি টহলফারি সংলগ্ন অভয়ারণ্য থেকে মোঃ জুয়েল নামের ওই শিকারিকে আটক করা হয়। এ সময় জুয়েলের সাথে থাকা অপর দুই শিকারি পালিয়ে যায়। আটক শিকারীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মোঃ জুয়েল ঢাকার ডেমরা থানার মোঃ জলাল এর ছেলে। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় তার শশুর মৃত মনো মিয়া হাওলাদার এর বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চর-খালি টহলফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিউর রহমান বলেন, নিয়মিত টহল চলাকালে বগি স্টেশনের চরখালি টহলফারির নিকটবর্তী অভয়ারণ্য থেকে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদ সহ জুয়েল নামে এক শিকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে জুয়েল নামের এই শিকারি আরো দুজন শিকারীকে সঙ্গে নিয়ে বনের অভ্যন্তরে ফাঁদ পাতছিলেন। বনকর্মীরা তাদের আটক করার সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি শরণখোলার তফালবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। পালিয়ে যাওয়া দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জুয়েলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/