• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সনদ বাণিজ্যের অভিযোগে সাতক্ষীরায় গ্রাম্য ডাক্তার হুমায়ুন কবির গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
atok

গ্রাম্য চিকিৎসকদের প্রশিক্ষণের জাল সনদ তৈরি করে বাণিজ্যের অভিযোগে গ্রাম্য ডাক্তার এস.এম হুমায়ুন কবির(৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত গ্রাম ডাক্তার এস.এম হুমায়ুন কবির সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী এলাকার মৃৃত সলেমান আলীর ছেলে। তিনি আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির ট্রেইনিংয়ের সনদ তৈরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সূত্রে জানা গেছে, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি গাজীপুরে অবস্থিত ও সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। যা বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রাম ডাক্তার এস.এম কবিরও ওই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারস্থ খাদ্য গুদামের পাশে সেবা মেডিকেল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। সেখানে প্রশিক্ষণের নামে জাল সনদ তৈরি করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিলেন তিনি।

এ প্রসঙ্গে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আমিনুল ইসলাম বলেন, গোপনে খবর পেয়ে সাতক্ষীরাতে এসে দেখি হুমায়ুন কবির আমাদের প্রতিষ্ঠানের নামে প্রেস থেকে জাল সনদ তৈরি করে ব্যবসা করে আসছেন। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে প্রতারক ডাক্তার হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল স্যংখ্যাক জাল সনদ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্ররেণ করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/