• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে

স্টাফ রিপোটারঃ / ৫৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
jubodal

নদীর তলদেশ চিরে অবৈধ ড্রেজার ও বাল্কহেড-কার্গো দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুট, উপকূলীয় বেড়িবাঁধ ধ্বংস এবং বিএনপি ও যুবদলের একটি প্রভাবশালী সিন্ডিকেটের বেপরোয়া বালু বাণিজ্যের মুখোশ উন্মোচন করাই কি আজ সত্যসন্ধানী সাংবাদিকতার অপরাধ হয়ে দাঁড়িয়েছে?

শ্যামনগরের খোলপেটুয়া ও কপোতাক্ষ নদকেন্দ্রিক অবৈধ বালু উত্তোলন নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন-এর সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক মো. ইব্রাহিম খলিলের ওপর মব সৃষ্টি করে বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের নেতৃত্বাধীন একটি চক্র। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি এই সিন্ডিকেট।

পরবর্তীতে পুলিশে সোপর্দ করে পুরনো একটি নাশকতা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। দলীয় পদ-পদবি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপি ও যুবদলের কতিপয় নেতার এমন দখলদারিত্ব, বালু লুট এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় গোটা শ্যামনগরজুড়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর থেকে আলোকিত প্রতিদিন-এ খোলপেটুয়া ও কপোতাক্ষ নদে অবৈধ বালু উত্তোলন নিয়ে ধারাবাহিক চার পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উঠে আসে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. হাবিবুল্লাহসহ স্থানীয় বিএনপি ও যুবদলের একটি শক্তিশালী সিন্ডিকেটের নাম।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় নদীর তলদেশ থেকে অবৈধ ড্রেজার মেশিন ও ইঞ্জিনচালিত কার্গো-বাল্কহেড ব্যবহার করে কোটি কোটি টাকার বালু উত্তোলন, পরিবহন ও মজুত করে আসছে এই চক্র।

অভিযোগ উঠেছে, বিএনপি ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতাদের এই সিন্ডিকেটের সঙ্গে জি.এম. হাবিবুল্লাহ ছাড়াও আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিন, জামান, সাম্পান, বিল্লাল, সোহেল, মুজিবর, মুছা, নূর ইসলাম, রনি ও জনিসহ আরও কয়েকজন জড়িত।

স্থানীয়দের অভিযোগ, দলীয় ক্ষমতার দাপটে গড়ে ওঠা এই অবৈধ বালু বাণিজ্যের ভাগ স্থানীয় প্রশাসন ও কতিপয় কথিত সাংবাদিকের পকেটেও যায়।

যে কারণে দিনের পর দিন নদী ও উপকূলীয় বেড়িবাঁধ ধ্বংস হলেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয়দের অভিযোগ, ১০ নং আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালাক্ষী গ্রামের জনাব আলী গাজীর ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. হাবিবুল্লাহর বিতর্কিত কর্মকাণ্ড নতুন নয়।

এর আগে নওয়াবেঁকী বাজারে জোরপূর্বক দোকান দখলের অভিযোগে ২০২৬ সালের ৬ এপ্রিল যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় তাঁকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছিল।

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে।

কিন্তু পরবর্তীতে রহস্যজনকভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়। স্থানীয়দের ভাষ্য, দলীয় পদ ফিরে পেয়ে সংশোধন হওয়ার বদলে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদে বালু লুটের সাম্রাজ্য গড়ে তোলেন তিনি।

২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত

এমনকি গত ১২ নভেম্বর উপজেলা প্রশাসন খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে চারটি কার্গো ও সাতটি বালুর স্তূপ জব্দ এবং আনিচুর রহমান নামে এক ম্যানেজারকে দুই মাসের কারাদণ্ড দিলেও মূল হোতারা রয়ে গেছেন আড়ালে।

এখনো নওয়াবেঁকী বাজারসংলগ্ন সুইসগেট ও রেডিয়েন্ট হ্যাচারির আশপাশে মজুত করা বালু ট্রাকযোগে বিক্রি অব্যাহত রেখেছে এই চক্র। নিজেদের অপকর্ম ও বালু লুটের খবর প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে বিএনপি ও যুবদলের এই সিন্ডিকেট। এরই জেরে গত ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে শ্যামনগর বঙ্গবন্ধু সুপার মার্কেটে কেনাকাটা করতে গেলে সাংবাদিক মো. ইব্রাহিম খলিলকে ঘিরে ধরে মব সৃষ্টি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক ইব্রাহিম খলিলের ওপর হামলা চালায় এবং মারধর করে।

বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু

ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা ও মব সৃষ্টিতে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও অভিযুক্ত বালু ব্যবসায়ী জি.এম. হাবিবুল্লাহ, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, ১০ নং আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিন, যুবদল নেতা মুকুল, সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ, বিএনপি নেতা মমিনুর রহমান এবং কথিত সাংবাদিক পরিচয়দানকারী সামিউল আজম মনির।

হামলা ও মব সৃষ্টির পর কৌশলে সাংবাদিক ইব্রাহিম খলিলকে শ্যামনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে গত ২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মো. আব্দুর রশিদ সরদারের দায়ের করা একটি নাশকতা মামলায় (মামলা নং- ০৫/১৮৫) অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শ্যামনগর থানা পুলিশ তাঁকে জেলহাজতে প্রেরণ করে।

শ্যামনগর সদরের বাঁধঘাটা এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ইব্রাহিম খলিল কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষ অবস্থান থেকে নদী রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ লুটের চিত্র তুলে ধরেছিলেন তিনি। অথচ বিএনপি ও যুবদল নেতাদের বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কলম ধরার অপরাধে তাঁকে মব সন্ত্রাসের শিকার হয়ে নাশকতার মতো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবরণ করতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের প্রশ্ন? বিএনপির নাম ভাঙিয়ে এবং দলীয় পদ-পদবি ব্যবহার করে একের পর এক দখলদারিত্ব, অবৈধ বালু লুট এবং সাংবাদিকের ওপর মব সন্ত্রাস চালানো হলেও দলের শীর্ষ নেতৃত্ব কি নীরব থাকবে? অন্যদিকে, বালু লুটের মূল হোতা বিএনপি ও যুবদল নেতাদের গ্রেপ্তার না করে উল্টো সংবাদ প্রকাশকারী সাংবাদিককে পুরনো নাশকতা মামলায় কারাগারে পাঠানোয় প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।

অবিলম্বে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বালু লুটের নেপথ্যে থাকা বিএনপি ও যুবদলের পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা, দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক মো. ইব্রাহিম খলিলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/