স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, নায়েব তারক চন্দ্র মন্ডল নিজেকে ভারতীয় ‘লাল পাসপোর্টধারী’ হিসেবে পরিচয় দিয়ে এবং ‘আমার কেউ কিছু করতে পারবে না’—এমন বক্তব্য দিয়েছেন বলে তারা দাবি করছেন। তবে তার এই বক্তব্যের সত্যতা ও তিনি আদৌ কোনো ভারতীয় পাসপোর্টের অধিকারী কি না, সে বিষয়ে সরকারি কোনো নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য তাদের হাতে রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এছাড়া তার পরিবারের সদস্যদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ পাওয়া যায় স্থানীয় সূত্রে। এ অবস্থায় একজন ব্যক্তি একই সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব/পাসপোর্ট ধারণ করে বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োজিত থাকতে পারেন কি না—এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত হয়নি। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই এবং নাগরিকত্ব, পাসপোর্ট ও সরকারি চাকরির যোগ্যতা-সংক্রান্ত বিষয়গুলো সরকারি নথিপত্রের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সচেতন নাগরিকদের দাবি, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত তদন্ত করা হোক।
এ বিষয়ে তালা উপজেলা ইউএনও আফরোজ আক্তার স্বর্ণা বলেন যে, আমি বিষয়টি শুনেছি এবং প্রত্যেকটি নিউজ দেখেছি এ বিষয়ে এসিল্যান্ডকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছি।