• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট

পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১২১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
motso

পঞ্চগড়ের বোদা উপজেলায় দেশীয় মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়দানদিঘী ইউনিয়ন, ঝলই শালশিরী ইউনিয়ন এবং পাথরাজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ৮টি চায়না দুয়ারী জাল, ৭টি ছোট ফাঁসের ব্যাগ জাল এবং ৫ সেট কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মোট মূল্য ১ লাখ ৪ হাজার টাকা। পরে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের মতো নিষিদ্ধ জাল দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ ধ্বংস করে মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি করছে। এ কারণে দেশীয় মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে বোদা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বোদা থানার পুলিশের সদস্যরা অংশ নেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/