• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

জকসুতে শিবির প্যানেলের ৪ নারী প্রার্থীর জয়

নিউজ ডেস্কঃ / ৩৫২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
jksu

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবিরের প্যানেলে নির্বাচন করা ৪ নারী প্রার্থীই জয়লাভ করেছেন। এসব প্রার্থীদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধান ছিলো অনেক বেশি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। জয়ী ৪ প্রার্থীরা হলেন– বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন, ভোট পেয়েছে ৪৪৮৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. মাশফিকুল ইসলাম রাইন, পেয়েছে ৩১৭৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ছিলো ১৩৫০ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে জয়লাভ করেন নওশিন নাওয়ার জয়া, পেয়েছেন ৪৫০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলে প্রার্থী অপু মুন্সি, পেয়েছে ২৩১৬ ভোট।

এছাড়া সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফাতেমা আক্তার (অরিন)। তিনি ভোট পেয়েছেন ৩৮৫১ ভোট। এছাড়া ইনকিলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শান্তা আক্তার। তিনি ভোট পেয়েছেন ৩৫৫৪ ভোট।

প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছেন। এছাড়া ছাত্রদল ৪টি ও স্বতন্ত্র ১ পদে জয় পেয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/