• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৮৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫
mask

আবারও হানা দিয়েছে করোনা ভাইরাস। বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার উদ্যোগে করোনা প্রতিরোধে জন সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জন গণের মাঝে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন এক ঝাঁক শিক্ষার্থীরা। লিফলেট ও মাস্ক বিতরণ উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ,ক্যাম্পাস সম্পাদক নাজিফা নিশাত নুহা,মিডিয়া বিষয়ক সম্পাদক করিমন নেছা শান্তা সহ আরো অনেকে।

ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ বলেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করাই ছিলো এই প্রচারণার মূল উদ্দেশ্য। সাতক্ষীরায় নতুন করে করোনায় ইতোমধ্যে ১ জন আক্রান্ত হয়েছে। এই বাস্তবতায় আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।তিনি আরো বলেন, আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা চাই মানুষ সচেতন হয়ে নিজেকে এবং সমাজকে নিরাপদ রাখুক।আমরা চাই সাতক্ষীরা করোনা মুক্ত হোক। তাই প্রতিটি মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।

এ কর্মসূচিকে উৎসাহিত করতে সাতক্ষীরা সদর থানা পুলিশের কয়েকজন সদস্যও কার্যক্রমে সহায়তা ও উৎসাহ প্রদান করেন। এই ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/