• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

ফুলের রাজ্য গদখালীতে বনভোজন, সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের

প্রেস বিজ্ঞপ্তি: / ৬১১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
sja

সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের বার্ষিক সফর ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর নেতৃত্বে, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনের পরিচালনায় ও অর্থ সম্পাদক আহাদুর রহমান জনির তত্ত্বাবধানে এবং ক্লাবের সকল সদস্য- সহকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যপী ওই আনন্দ সফর ও বনভোজন অনুষ্ঠিত হয় ফুলের রাজ্য যশোর গদখালীতে।

২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সুলতানপুর সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মাইক্রোবাসে যাত্রা শুরু করেন অ্যাসোসিয়েশনের সংবাদকর্মীরা। সাড়ে ৮ টায় পাটকেলঘাটা বল্ডফিল্ড থেকে সকালের নাস্তা সেরে রাজগঞ্জ ভাসমান সেতু এরপর দুপুর ১ টায় যশোর ঝিকরগাছা হাড়িয়া মনোয়ারা ফ্লাওয়ার পার্কে অবস্থান করেন তারা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে নানা আয়োজনের আনুষ্ঠিকতা শুরু হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল। এসময়, আলোচনা সভা, লাকি কুপন প্রতিযোগিতা ও এসোসিয়েশনের সৌজন্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে, সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনের সঞ্চালনায়, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, অর্থ সম্পাদক আহাদুর রহমান জনি, ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ রুস্তম হোসেন রিপন, নির্বাহী সদস্য আক্তারুল ইসলাম, মোতালেব সরদার, আতাউল রহমান, কামাল হোসেন, আবদুল মালেক সহ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সংবাদকর্মী ও সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/