• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৫১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
manobbondhon

সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিক রফিকুল ইসলাম নয়ন ও মারুফের নামে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছেন দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময় উপজেলা প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল ইসলাম অলিদ, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পল্লী কণ্ঠ প্রতিদিন এর প্রতিনিধি আশরাফ হোসেন রাজা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল এস এর প্রতিনিধি ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক এম.এ রাজ্জাক মিকা, দেওয়ানগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও ভোরের দর্পনের প্রতিনিধি আজাদ রহমান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য অলিয়ার মীর, সকালের সময় প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য মোঃ ফয়জুর রহমান প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ২৮ আগষ্ট সোমবার সন্ধায় জামালপুরের কর্মস্থলে যান তিনি। বাড়ী ফেরার পথে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না কাটির আওয়াজ শুনে তথ্য অনুসন্ধানে কাজে হাসপাতালে প্রবেশ করেন। প্রথমে জরুরি বিভাগে গেলে কোনো ডাক্তার খোজে পাওয়া পাননি। হাসপাতালের দোতালায় চিৎকার শুনে সেখানে গেলে রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছেন বলে দাবী করছেন। কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম সেখানে ভিডিও ধারন করেন এবং সংবাদ পরিবেশন করেন। এ ঘটনায় বকশীগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুর রহমান সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং

সাংবাদিক রফিকুলসহ তিন জনের নামে মামলা করেন। মানববন্ধনে বক্তাগণ সাংবাদিকদের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/