• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট

সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ১২২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
sat-news

সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ ও তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়। এতে স্থানীয় সচেতন সাধারণ জনগণসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও জনসাধারণ অংশ নেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহাসিনুল ইসলাম, ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমুর রহমান এবং ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সাধারণ সম্পাদক মাস্টার আবু অহিদ বাবলু।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী মমতাজ, ফজর ও কাজল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে। তাদের অপতৎপরতার কারণে এলাকার উদীয়মান স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মাদকের মারাত্মক ঝুঁকিতে পড়ছে। অতি সম্প্রতি বিক্ষুব্ধ জনতা চিহ্নিত এই তিন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করলেও তাদের অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড থামেনি। স্থানীয় প্রশাসনকে দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান চৌধুরী খোকন, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আবদুর মান্নান, মুহুরি মহিদুল ইসলাম, খেলোয়াড় জহুরুল ইসলাম, মুস্তাফিজুর, আজিজ, টুটুল, খোরশেদ, শাহেব আলী, হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ স্কুল কলেজ ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/