• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট

জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার

স্টাফ রিপোটারঃ / ১১৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
golam

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সংগঠনের জনশক্তিকে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রস্তুত করতে হবে। মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর প্রতি আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি সময়ের চাহিদা অনুযায়ী জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে উপজেলা-থানা শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের দিনব্যাপী শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী দেশগুলো বিভিন্ন উপায়ে উন্নয়নশীল দেশগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে। এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াতে ইসলামী নীতিগতভাবে অবস্থান করবে। শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো. মাসুম, মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম ও ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/