• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
accedent

পঞ্চগড়ে বোদায় মাইক্রো বাসের ধাক্কায় মর্জিনা বেগম আনু (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত প্রায় ১১ টার দিকে বোদা এশিয়ান হাইওয়ের সিপাইপাড়া জামে মসজিদ সংলগ্ন তুহিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বোদা পৌর সদরের সর্দারপাড়া এলাকার মৃত আফিজুল ইসলামের স্ত্রী। তিনি এশিয়ান হাইওয়ে রাস্তার উত্তর দিকে জামাদার পাড়াস্থ বাপের বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাপের বাড়ি থেকে রাস্তা পাড় হয়ে পাশের বাড়িতে যায় মর্জিনা বেগম। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহমুদ হাসান তনিম বলেন, মর্জিনা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১ একটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রো বাসের ধাক্কায় মর্জিনা বেগম নিহত হন।
তিনি আরও বলেন, স্থানীয়রা ঘাতক মাইক্রোটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার এবং মাইক্রো বাসটিকে আটক করে। মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/