জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক গৃহবধূ গভীর রাতে স্বামীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূকে ফিরিয়ে আনতে গেলে তার স্বজনদের হামলায় স্বামী ও তার ভাই আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী স্বামী দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিচন্ডী এলাকার ময়নালের ছেলে রবিউলের সঙ্গে প্রায় দেড় বছর আগে কাঠারবিল এলাকার আচড়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে আলোমতির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের আগে আলোমতির অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কয়েক মাস আগে আলোমতি বাবার বাড়িতে চলে গেলে তার পরিবারের পক্ষ থেকে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে তারা পুনরায় একসঙ্গে বসবাস শুরু করেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আলোমতি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল নৌকাঘাট এলাকায় যান। খবর পেয়ে রবিউল ও তার ভাই কুরান সেখানে পৌঁছালে আলোমতির স্বজনরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে দুই ভাই আহত হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে আলোমতিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে আলোমতির পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি ও নতুন মামলার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ কারণে মঙ্গলবার (৪ আগস্ট) রবিউল বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
https://slotbet.online/