• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ / ৯৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
tala colleage

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ সাইদুর রহমান।

সভা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস।

সভায় উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল খালেক, নবগঠিত গভর্নিং বডির শিক্ষক সদস্য মো: আরিফুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতৃবৃন্দ।

সভায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক শেখ সাইদুর রহমান বলেন, “তালা আইডিয়াল মহিলা কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে গভর্নিং বডি আন্তরিকভাবে কাজ করবে।

শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “কলেজের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।”

সভা শেষে কলেজের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/