• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
poribes

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পর্যবেক্ষণ পদযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও নাটিকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের গোফরইম্প্যাক্ট প্রকল্পের আওতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ. ন. ম. নাজমুল উলা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, সঠিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে শিক্ষার্থীসহ সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পদযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য পৃথকীকরণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন রূপান্তরের প্রতিনিধি সবুজ কুমার সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/