বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
dead

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাই শেখ শফিকুল ইসলাম সোহেল (৪৫) আর নেই।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম শেখ শফিকুল ইসলাম সোহেল সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের বাসিন্দা আলহাজ্ব শেখ আব্দুল বারীর ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।
শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের বড় ভাই সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলু জানান, সাত ভাই-বোনের মধ্যে সোহেল সবার ছোট ছিলেন। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার মাগরিবের নামাজের পর থানাঘাটা গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলু তার ছোট ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

মরহুমের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com