1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
মোংলার চিলা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চাল বিতরণ শুরু - দৈনিক আজকের সময়
August 26, 2026, 1:12 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

মোংলার চিলা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চাল বিতরণ শুরু

  • Update Time : Monday, March 16, 2026
  • 203 Time View
rice

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোংলায় দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচির প্রদান করা হচ্ছে। তবে চিলা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে মোট ১৩০২টি কার্ডের চাল বিতরণ করা হবে। রবিবার (১৫ মার্চ ২০২৬ ইং) সকালে উপজেলার চিলা ইউনিয়নে চিলা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে ইউপি সচিব মোঃ হাবিবুর রহমান বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।”

এসময় সময় উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, চিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৌশিক মৌলিক কানু, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান মল্লিক,৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াস শেখ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য শান্ত ডাকুয়া,১ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর সরদার, ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শিপ্রা হালদার সহ এছাড়াও সকল সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিষয় জানতে চাইলে চিলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবুর রহমান জানান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ শেষ হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের ভাষ্য, “এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয়।” উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews