• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা: নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান

স্টাফ রিপোটারঃ / ২০২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
nari day

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভা সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ সকল নারী ও কন্যাশিশুর জন্য”।

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন,পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী,পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ,পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাব ইন্সপেক্টর এস আই মমতাজ বেগম, নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন নাহার বিথী,গোফরইমপ্যাক্ট প্রকল্পের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী,রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা সহ আরো অনেকে।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/