$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি আরো বলেন জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে। নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ বলেন নদী একটি জীবন্ত সত্তা। নদী-খালকে গলা টিপে হত্যা করা হচ্ছে। নদী দখল এবং দূষনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে।
নদীখাল প্রবাহমান রাখতে হবে। স্বাগত বক্তব্যে সিএনআরএস’র নুসরাত জাহান বলেন সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলকায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কেয়ার বাংলাদেশ’র নেতৃত্বে এই প্রকল্পের আওতায় ৬টি খালের ১২.৫৫ কিলোমিটার পুন:খনন হবে।
এছাড়া একটি পুকুর খনন করা হবে। যেসব খাল পুনঃখনন করা হবে তাহলো মাদুরপাল্টা খাল, ভোলা খাল, পালেরখন্ড খাল, বেনীরখন্ড খাল, ঘোপেরহাট খাল, মালগাজি খাল ও মাকোড়ঢোন আবাসন এলাকার পুকুর। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন খাল খনন কর্মসুচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প।
বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনে খাল খননকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য খাল পুনঃখনন কর্মসুচির আওতায় মোংলায় প্রথম পর্বের ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার উপকৃত হবে। ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।
খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।