1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে মোংলা উপজেলায় প্রথম তাইবা আক্তার - দৈনিক আজকের সময়
August 26, 2026, 12:11 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে মোংলা উপজেলায় প্রথম তাইবা আক্তার

  • Update Time : Friday, February 27, 2026
  • 251 Time View
bitte

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার ফলাফলে সে সর্বোচ্চ নাম্বার পেয়ে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এই গৌরবজনক সাফল্য অর্জন করে। তাইবা আক্তার মোংলার চিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়মনি গ্ৰামের মিঠু মৃধার মেয়ে। তার এই অসামান্য সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী। জয়মনিরঘোল দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠান থেকে এবতেদায়ী বিভাগে বাগেরহাটের শিক্ষা অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

চলতি বছরের ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী তাইবা আক্তার উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও আদর্শিক গঠনে সুপরিচিত এই প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের সুপরিকল্পিত শিক্ষাব্যবস্থা, কঠোর পরিশ্রম এবং নিবেদিত শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই গৌরবময় অর্জন প্রতিষ্ঠানের সুনামকে আরও শক্তিশালী করেছে এবং অভিভাবক মহলে নতুন করে আস্থা সৃষ্টির কাজ করেছে।

মাদ্রাসার প্রধান সুপার মোঃ আল-আমিনের প্রজ্ঞাবান, মানবিক এবং দূরদর্শী নেতৃত্বের অন্তর্ভুক্ত, একঝাঁক উদ্যমী শিক্ষক-শিক্ষিকা নিরলসভাবে শিক্ষার্থীদের মেধার বিকাশে কাজ করে চলেছেন। তাঁদের আন্তরিক দিকনির্দেশনা, নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক শিক্ষার সমন্বিত প্রচেষ্টা আজকের এই গৌরবোজ্জ্বল ফলাফলের মূল ভিত্তি। শিক্ষকদের একাগ্র সাধনা ও আন্তরিকতা প্রতিষ্ঠানের শিক্ষার মানকে নতুন উচ্চতায় উন্নীত করেছে।উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী তাইবা আক্তারের সাফল্যের পেছনে প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করা, বিকাশ করা এবং সুশৃঙ্খল পরিচর্যান্যে তাঁদের নিবেদিত ভূমিকা কেবল একটি ফলাফল নয়, বরং আদর্শ শিক্ষা পরিবেশের একটি বাস্তব প্রতিফলন। উল্লেখযোগ্য হলো। এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর থেকে তাইবা আক্তার তার মেধা ও অধ্যবসায়কে প্রমাণ করে। এই অর্জন নিঃসন্দেহে দেখায় যে,জয়মনিরঘোল দারুসসুন্নাহ এবতেদায়ী মাদ্রাসা শুধুমাত্র পাঠ্যশিক্ষা নয়, বরং বহুমাত্রিক প্রতিভা বিকাশের এক উর্বর ক্ষেত্র হিসেবে স্বকীয়তা বজায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews