জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আবুল খায়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা
জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত ৩৭টি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছে শিক্ষার্থীরা। এসব প্রতিযোগিতা থেকে নির্বাচিত হয়ে মোট ৯২ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে স্থান অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা আঃ করিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন হোসেন ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কারিগরি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌসি আরেফিন।
বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষকদের অনুপ্রাণিত করে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে।