$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
book

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

এসময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ২১ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।

পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে ভাষা দিবস কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, নাট্য সংগঠন ভূমিজ, কারিগর জ্ঞান চর্চা কেন্দ্র, শুদ্ধস্বর আবৃত্তি একাডেমী, দীপ্তকণ্ঠ আবৃত্তি একাডেমি, দিশারী নাট্য গোষ্ঠীর শিল্পীরা দলীয় সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com