পঞ্চগড়ের মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এম পি, জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপরে একে একে জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও জেলা পরিষদ অডিটোরিয়ামে একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/